শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উগান্ডায় ৬০ টাকা পেঁয়াজের কেজি

উগান্ডায় ৬০ টাকা পেঁয়াজের কেজি

নিজস্ব প্রতিবেদক :: গত বৃহস্পতিবার দেশের বাজারে পেঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। শনিবার পরে আরো বেড়ে যায়। রাজধানীর ঢাকার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২৬০ টাকা পর্যন্ত ওঠার খবর পাওয়া গেছে। ফলে বাজার থেকে শুরু করে ঘর, মূল ধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই পেঁয়াজ নিয়ে চলছে তুলকালাম।

তবে পেঁয়াজের এমন আকাশচুম্বী মূল্যে অবাক হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা। তারাই জানিয়েছেন, এই মুহূর্তে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে পেঁয়াজের দাম সর্বোচ্চ।
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় বসবাসরত প্রবাসীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিভিন্ন দেশে পেঁয়াজের দাম কেমন ছিলো জেনে নেয়া যাক।

লন্ডন বাংলাদেশি এক সাংবাদিক জানিয়েছেন, লন্ডনের বাজারে পেঁয়াজের খুচরা মূল্য প্রতি কেজি বাংলাদেশি টাকায় ৫৫ টাকা। তবে বড় বড় চেইনশপে ২৫ কেজি পেঁয়াজের বস্তার দাম ছিল ৮ পাউন্ড। সে হিসাবে এক কেজির মূল্য ৩২ পেন্স, যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৩৫ টাকা করে পড়ছে।

জার্মানির বার্লিন শহরে পেঁয়াজ যেন বিনামূল্যে দিচ্ছে। জার্মানির বাংলাদেশি অভিবাসীরা জানিয়েছেন, বার্লিনে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৯ টাকায়!

ইতালির ভেনিসে পেঁয়াজের দাম বাংলাদেশি মুদ্রায় ১০০ টাকা। রোমেও প্রায় একই দামে বিক্রি হচ্ছে।

স্পেনে পেঁয়াজের দাম বাংলাদেশি মুদ্রায় ৭০ টাকা।

এত গেল ইউরোপের কথা। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অনেকেই জানিয়েছেন, সেখানে পেঁয়াজের দাম প্রতি কেজি বাংলাদেশি মুদ্রায় ৩৫ টাকা।

বাহরাইনের খুচরা বাজারে দুই কেজি পেঁয়াজ ৫০০ পিলস, বাংলাদেশি টাকায় দুই কেজির মূল্য ১০০ টাকা।

কুয়েতে এ মুহূর্তে পেঁয়াজ প্রতি কেজি ১৫০ পিলস অর্থাৎ ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

ওমানের প্রতি কেজি পেঁয়াজ ২.৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকা।

লেবাননে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বাংলাদেশি মুদ্রায় ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাতারে ২ রিয়াল, যা বাংলাদেশি টাকায় ৪৬.৫৫ টাকা।

দুবাইতে ৪৭ টাকায় এক কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে।

চীনের বেইজিংয়ে প্রতি কেজি পেঁয়াজ ৪ আরএমবি ( বাংলায় ৩৫ টাকা) দরে বিক্রি হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় ৪৭ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।

মালয়েশিয়ায় পাইকারি বাজারে পেঁয়াজের দর ৩০ টাকা, খুচরা বাজারে ৩ রিংগিত, টাকায় ৬০-৭০ দরে বিক্রি হচ্ছে।

পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রদেশে ১২ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মালদ্বীপে পেঁয়াজের দাম একটু বেশি। প্রতি কেজি ২২ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

সিঙ্গাপুরে ৫ কেজি ৪.৫০ ডলার, বাংলাদেশি টাকা যা ৩৬৩ টাকার মতো। অর্থাৎ প্রতি কেজির মূল্য ৭২.৬০ টাকা।

ব্রাজিলে বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকা কেজি পেঁয়াজ।

মিসরে পেঁয়াজের কেজি ২৫-৩০ টাকা।

উগান্ডায় পেঁয়াজের কেজি ৬০ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯