মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুড়িগ্রামে ধর্মের বোন গণধর্ষণ, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে ধর্মের বোন গণধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক :: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক নারীকে ‘ধর্মের বোন’ ডেকে গণর্ধষণের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে উপজেলার কবিরাজ পাড়া নামে একটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
গণধর্ষণের ঘটনায় বাদি হয়ে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- পৌরসভার সরদারপাড়া গ্রামের জনি মিয়া (২৫), জোনাইডাঙ্গা বলদীপাড়া গ্রামের আলমগীর হোসেন (৩২) ও এরশাদুল হক (৩০)।
মামলার এজাহার থেকে জানা গেছে, ভুক্তভোগী কুড়িগ্রামের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা। তার তিন সন্তান রয়েছে। গতকাল রোববার দুপুরে তিনি উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ূয়া তবকপুর গ্রামে তার এক বোনের বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার সময় একটি ইজিবাইক ভাড়া করেন। পথে জনি মিয়া নামে এক যুবক ইজিবাইকটিতে চড়েন। কথাবর্তার এক পর্যায়ে ওই নারীকে ‘ধর্মের বোন’ ডাকেন তিনি।

ভাই বোনের সম্পর্ক হওয়ায় ভুক্তভোগীকে নিজের এক আত্মীয়ের বাড়ি নিয়ে যান জনি। সেখানে একটি ঘরে ওই নারীকে বসিয়ে রেখে কয়েকজনকে ফোন করেন। কিছুক্ষণ পর সেখানে আলমগীর হোসেন ও এরশাদুল হক নামে অন্য দুই যুবক আসেন। তাদের সঙ্গে আরিফুল ইসলাম আরিফ নামে এক যুবকসহ আরও কয়েকজন আসেন।
পুলিশ জানিয়েছে, প্রথমে আরিফ ওই নারীকে ধর্ষণ করেন। পরে অন্যরাও যোগ দেন। ওই নারী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে গেলে ভুক্তভোগীর মোবাইল ও টাকা ছিনিয়ে পালায় জনি ও তার সহযোগীরা।
ঘটনার পর ওই নারী উলিপুর থানায় এসে জনি ও আরিফসহ ৭ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার রাতেই জনি, আলমগীর, এরশাদুলকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফ পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে তার খোঁজ চলছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আদালতে পাঠানো হয়েছে। আরিফসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯