মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুখুরিয়া গ্রামে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৪ নভেম্বর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী। অভিযুক্ত ওই প্রেমিকের নাম রাকিবুল ইসলাম রাকিব (১৯)। সে একই গ্রামের শামছুল মিয়ার ছেলে।
ভুক্তভোগী ওই স্কুলছাত্রী রেহাইপুখুরিয়া আর.পি.এন শহিদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা নেই। নানা বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করছেন।
ওই ছাত্রী জানায়, স্কুলে আসা-যাওয়ার সময় দীর্ঘদিন ধরে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র রাকিব প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। হঠাৎ করেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে গত ২৯ অক্টোবর দুপুরে রাকিবের মা দেখবে বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ঘরে নিয়ে ধর্ষণ করে। তখন সে চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এবং রাকিবকে আটক করে পাশের আলমগীর সরদারের বাড়িতে রাখে। এরপর প্রভাবশালী লোকজন সুকৌশলে রাকিবকে ঐ বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায়। গ্রাম্য সালিশে বিয়ে দেওয়ার কথা বললেও তা আর হয়নি। পরে এ ঘটনায় রাকিবকে আসামি করে মামলা দায়ের করে ভুক্তভোগী স্কুলছাত্রী। যার নম্বর-পিং ৭৩২/১৯।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এখনও আদালতে দায়ের করা মামলার কার্যাদেশ পাইনি। আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।