সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ভারতে পুলিশের সামনেই রাতভর অশ্লীল নাচের আসর

ভারতে পুলিশের সামনেই রাতভর অশ্লীল নাচের আসর

অনলাইন ডেস্ক :: গানের তালে তালে মঞ্চে নাচ করছেন তরুণীরা। তাদের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন কয়েকজন ব্যক্তি। তবে তরুণীদের সেই নাচের অঙ্গভঙ্গি ছিলো দৃষ্টিকটু। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও দর্শক সারিতে উপভোগ করলেন সেই অশ্লীল অঙ্গভঙ্গির নাচ। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি সংরক্ষিত এলাকায় শনিবার রাতভর চলে সেই ‘অশ্লীল’ নাচ।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’এর এক প্রতিবেদনে বলা হয়, শিলিগুড়ির জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সংরক্ষিত এলাকা। সেখানকার দিঘির পাড়ে গত শনিবার ছট পূজার আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারো তৈরি করা হয়েছিল ছটের ঘাট। সেখানেই অশ্লীল নাচের আসর বসে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে এসজেডিএ কর্তৃপক্ষ।

ওই নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর শুরু হয় নানা সমালোচনা। পুলিশের সামনে একটি সংরক্ষিত এলাকায় কীভাবে অশ্লীল নাচ চলে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।

জানা গেছে, ওই অশ্লীল নাচের ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পরই নিরাপত্তারক্ষীদের কাছে প্রতিবেদন চেয়েছে এসজেডিএ কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯