বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
১৫০০ অনুপ্রবেশকারীর তালিকা, প্রধানমন্ত্রীর কাছে

১৫০০ অনুপ্রবেশকারীর তালিকা, প্রধানমন্ত্রীর কাছে

অনলাইন ডেস্ক :: অনুপ্রবেশকারীরা যেন দলের কোনো পদপদবিতে আসতে তার জন্য তালিকা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে এই তালিকা করেছেন। এই তালিকায় দেড় হাজারের মতো অনুপ্রবেশকারীর নাম রয়েছে।

১ নভেম্বর, শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে উড়ালসড়ক নির্মাণকাজের পরিদর্শনে এসে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

এ সময় ওবায়দুল কাদের বলেছেন, ‘দলে অনুপ্রবেশকারীদের একটি তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে করেছেন। এরা যেন আওয়ামী লীগের কোনো পদপদবিতে আসতে না পারেন, সেদিকে নজর রাখা হচ্ছে। আর এই তালিকায় দেড় হাজারের মতো অনুপ্রবেশকারীর নাম রয়েছে।’

আগামী দিনের নেতৃত্বে বিষয়ে মন্ত্রী বলেন, ‘যারা ভালো মানুষ, শিক্ষিত মানুষ, জনগণের কাছে গ্রহণযোগ্য, তারা দলের নেতৃত্বে আসতে পারে। সাম্প্রদায়িক শক্তি থেকে যারা আসে, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত ভূমিদস্যু, যাদের ইমেজ খারাপ, যাদের রাজনীতি জনগণের কাছে খারাপ, এ ধরনের অনুপ্রবেশকারীদের তালিকা প্রধানমন্ত্রী নিজের তত্ত্বাবধানে তৈরি করেছেন এবং তার কাছে এই তালিকা আছে।’

তিনি আরো বলেন, ‘তালিকাটি প্রধানমন্ত্রী দলীয় কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই তালিকা বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠিয়ে দেয়া হচ্ছে। যাতে সারা দেশে এখন যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নতুন একটি নেতৃত্ব আসে। এই নেতৃত্বে যাতে অনুপ্রবেশকারী বা বিতর্কিত বা অপকর্মকারীরা আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে আসতে না পারে সে ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন। সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। সেই তালিকায় দেড় হাজারের মতো নাম রয়েছে।’

অবকাঠামো উন্নয়ন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংকও একটি প্রকল্প দিচ্ছে। এখন আমরা আটঘাট বেঁধেই নেমেছি। অবকাঠামোগত সমস্যা কোথাও নেই। উন্নয়ন যথেষ্ট হয়েছে। শৃঙ্খলা না থাকলে এই উন্নয়নের কোনো দাম নেই। তাই শৃঙ্খলাটা এখন বড় সংকট।’

এ সময় মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ আরো উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামছুন্নাহার, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল ওহাব মিয়া প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯