বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
ঝালকাঠি র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ঝালকাঠি র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানে ধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। আজ দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত ও নাশকতাকারী আব্দুল মালেক হাওলাদারের (৪৭) বাড়িতে অভিযান চালায়। আসামী আব্দুল মালেক হাওলাদার এর বসত বাড়িতে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।পরে পর্যাপ্ত সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী স্বীকার করে তার হেফাজতে মাদক ও অস্ত্র আছে। তার বাসা তল্লাশি করলে ০২টি বিদেশী পিস্তল, ০৪টি চাপাতি, ০৯ রাউন্ড এ্যামোনিশন, ০৫টি পেট্রোল বোমা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত আব্দুল মালেক কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত মাওলানা সিকান্দার ছেলে।

র‌্যাব জানায়, তার নামে বরগুনা কাঁঠালিয়াসহ বিভিন্ন থানাতে আটটি অস্ত্র, ডাকাতি ও নাশকতার মামলা রয়েছে। র‌্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ব্যাপারে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানায় একটি অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯