সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ

ঢাকা ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। আজ সকাল ৮টা ৪০ মিনিটে মাসকট থেকে আসা একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে বিপুল পরিমাণ এই স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। তারা নজরদারি করতে থাকেন। নজরদারী ও তল্লাশির একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৮ এ সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণকৃত মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি ০২২ এর ২২সি সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৫ কেজি গ্রাম।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯