বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
পাকিস্তানে জিততেই পারল না, বাংলাদেশ নারী ক্রিকেট দল

পাকিস্তানে জিততেই পারল না, বাংলাদেশ নারী ক্রিকেট দল

অনলাইন ডেস্ক :: পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বাজে হার দেখতে হয়েছে সালমা খাতুনের দলকে
টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে এক রুমানা ছাড়া ব্যর্থ ছিলেন ব্যাটারদের সবাই। দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তুলেও পারেনি বাংলাদেশ। লাহোরে আজ তৃতীয় ম্যাচে আবারও দেখা গেল সেই ‘পুরোনো রোগ’—ব্যাটিং ব্যর্থতা। তাতে পাকিস্তানের সাদামাটা সংগ্রহও তাড়া করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ম্যাচে ২৮ রানের হারে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মেয়েরা।

গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১৭ রান তুলতে পেরেছিল পাকিস্তানের মেয়েরা। ওপেনার জাভেরিয়া খানের ফিফটিতে ভর করে একশোর্ধ্ব সংগ্রহ পায় স্বাগতিকেরা। ১২ রানে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত বল করেন পেসার জাহানারা আলম। ১৯ রানে ২ উইকেট নেন রুমানা। কিন্তু ব্যাটিংয়ে নেমে এই সাদামাটা সংগ্রহও তাড়া করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় ওভারের মধ্যে ২ রান তোলার আগেই ৩ উইকেট হারায় সালমা খাতুনের দল। দলীয় ১২ রানে ব্যাটিং স্তম্ভ রুমানাও বিদায় নিলে চরম বিপর্যয়ে পড়ে দল।

নিগার সুলতানা (৩০) ও ফারজানা হক (২৭) স্রোতের বিপরীতে লড়াই করেও শেষ পর্যন্ত বাজে হার এড়াতে পারেননি। পুরো ২০ ওভার খেলেও দল যে এক শ রানও তুলতে পারেনি! ৮৯ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। ৩ ম্যাচে ৯ উইকেট নেওয়ায় বাংলাদেশের হয়ে সিরিজসেরা জাহানারা আলম। এ সিরিজে ১০৮ রান করা বিসমাহ মারুফ পাকিস্তানের হয়ে সিরিজসেরা। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। লাহোরে ২ ও ৪ নভেম্বর দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯