বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
দিনাজপুরে একসঙ্গে তিন পুলিশ কর্মকর্তার বদলির

দিনাজপুরে একসঙ্গে তিন পুলিশ কর্মকর্তার বদলির

দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে একদিনে পুলিশের তিন কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বদলিকৃতরা হলেন, দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার এবং কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেদওয়ানুর। একসঙ্গে তিন পুলিশ কর্মকর্তার বদলির বিষয়টি নিয়ে সর্বত্রই আলোচনা আর গুঞ্জন চলছে।

অনেকে বলছেন, সরকারের শুদ্ধি অভিযান সফল করতে প্রস্তুতির প্রথম ধাপ এই তিন পুলিশ কর্মকর্তার বদলি। দীর্ঘদিন ধরে তারা দিনাজপুরে অবস্থান করায় সরকারের শুদ্ধি অভিযান ব্যহত হওয়ার আশঙ্কায় এই বদলি করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন, শুধু ওসি’র স্ট্যান্ড রিলিজ হলেও এসপি এবং এএসপি’র বদলির বিষয়টি নিয়মিত তালিকায় করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমকে ঢাকার সিআইডি অফিসে বদলি করা হয়েছে। তার স্থানে দিনাজপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারকে ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশে এবং কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিমকে পার্বত্য চট্টগ্রামে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯