সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
জুয়াড়ি দীপক, সাকিবের ব্যাংক একাউন্ট চেয়েছিল

জুয়াড়ি দীপক, সাকিবের ব্যাংক একাউন্ট চেয়েছিল

নিজস্ব প্রতিবেদক :: ভারতীয় ক্রিকেট জুয়াড়ি দীপক আগারওয়াল অসংখ্যবার সাকিব আল হাসানকে ফোন করেছিল।বিভিন্ন ম্যাচে দলে অমুক খেলোয়াড় খেলবে কিনা-এমন সব প্রশ্ন করেছিল।এমনকি সাকিবের ব্যাংক হিসাবও চেয়েছিল এই ক্রিকেট জুয়াড়ি।

গত বছরের ২৩ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে তিনজাতি সিরিজ চলাকালে দীপক হোয়াটসঅ্যাপ ম্যাসেজে সাকিবের কাছে এই ভাষায় জানতে চান-‘ব্রো, এই সিরিজে কি কিছু হবে?’

পরে অবশ্য সাকিব আইসিসির কাছে স্বীকার করেন আগারওয়াল তার কাছে এই সিরিজের বিভিন্ন দল সম্পর্কে তার কাছে তথ্যাদি জানতে চেয়েছিলেন। সাকিব এমন ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটা আকসুকে জানাননি।

শুধু তিনজাতি সিরিজই নয়, গত বছর আইপিএল চলাকালে দীপক আগারওয়াল এক ম্যাসেজে সাকিবের কাছে তার ব্যাংক একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান। সাকিব সেই প্রশ্নের উত্তরে দীপককে বলেন, ‘আমি তোমার সঙ্গে আগে সাক্ষাত করতে চাই।’

২০১৮ সালের ২৬ এপ্রিল সাকিবের মোবাইলে এমনসব ম্যাসেজ পায় আকসু। আরো অনেক মুছে ফেলা ম্যাসেজের অস্তিত্বও মিলে সেখানে। সাকিব স্বীকার করেন এসব ম্যাসেজ তাকে পাঠিয়েছিলেন দীপক আগারওয়াল।

সাকিব আরও স্বীকার করেন দীপক আগারওয়ালের সঙ্গে কথাবার্তা বলে তিনি বুঝতে পারেন এই লোক ক্রিকেট জুয়াড়ি। কিন্তু তারপরও তিনি এই ক্রিকেট জুয়াড়ির প্রস্তাবের তথ্য আকসুকে দেননি। আর সেটাই তার বড় ভুল। সেই বড় ভুলে এখন বড় শাস্তি ভোগ করতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন তিনি।
সুত্র সংগ্রাম

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯