বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসার ম্যানেজার আটক

ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসার ম্যানেজার আটক

নিজস্ব প্রতিবেদক :: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মুহসিনিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা কমপ্লেক্সের ম্যানেজার শাহাদাত হোসেনের (২৫) বিরুদ্ধে এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার দুপু‌রে শাহাদাতকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

এর আগে সোমবার দুপুরে কক্ষ ঝাড়ু দেয়ার কথা বলে ডেকে এনে মাদ্রাসার রান্না ঘরে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

ধর্ষণের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের সার্বিক তত্বাধানে ও রাজৈর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনার নির্দেশনায় মঙ্গলবার দুপু‌রে দিকে অফিসের প্রশিক্ষক মোমেনা আক্তার ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন। এসময় কৌশলে পালিয়ে যাবার সময় শাহাদাতকে রাজৈর থানার এসআই কাওছার ধাওয়া করে পাশ্বব‌র্তী মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ড থেকে আটক করেন। এ সময় শাহাদাত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

অভিযুক্ত শাহাদাত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সিংগারিয়া মুনসারাবাদ গ্রামের মৃত আজিজুল হক মুন্সীর ছেলে। এ ব্যাপারে রাজৈর মহিলা বিষয়ক প্রশিক্ষক মোমেনা আক্তার বাদী হয়ে শাহাদাতকে প্রধান আসামি করে মামলা এবং ভিকটিমকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।

নির্যাতিত শিশু কান্না জড়িত কণ্ঠে বলে, সোমবার দুপুরে মো. শাহাদাত হোসেন স্যার মাদ্রাসার রান্না ঘর ঝাড়ু দেয়ার নাম করে আমাকেসহ দুই ছাত্রীকে ডেকে আনেন। পরে আমার সহপাঠিকে অন্যত্র পাঠিয়ে দিয়ে আমাকে রান্না ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। এ সময় আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলে মুখ চেপে ধরে আমার সাথে খারাপ কাজ করেন।

ওই ছাত্রীর মা বলেন, আমার মেয়েকে যে নষ্ট করেছে তার উপযুক্ত বিচার চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯