বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আনসার ভিডিপি কর্মকর্তা আনিছুর ঘুষের টাকাসহ আটক

আনসার ভিডিপি কর্মকর্তা আনিছুর ঘুষের টাকাসহ আটক

বগুড়া প্রতিনিধি :: বগুড়া সদর উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমানকে (৩৫) ঘুষের টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আনিসুর সিরাজগঞ্জের বেলকুচি থানার চন্দনগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও বগুড়া সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্মকর্তা।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বগুড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচিতে আনসার ও ভিডিপির ১২ জন ওয়ার্ড লিডার অনুপস্থিত ছিলেন। এ কারণে সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওয়ার্ড লিডারদের কারণ দর্শানোর নোটিশ নেন। পরে ওই ১২ জনের প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন আনিছুর। চাকরি রক্ষার্থে ১২ জন আনসার সদস্য পাঁচ হাজার করে ৬০ হাজার টাকা দিতে রাজি হন এবং ভুক্তভোগীরা বিষয়টি দুর্নীতি দমন কমিশন বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল সন্ধ্যায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় আনিছুর পালানোর চেষ্টা করলে দুদক সদস্যরা তাকে আটক করে এবং তার কাছে থাকা ঘুষের ২০ হাজার টাকা জব্দ করেন।

বগুড়া জেলা দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, আনসার সদস্য শাকিল আল মামুনসহ ১২ জনের অভিযোগের ভিত্তিতে আনিছুরকে আটক করা হয়। ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯