মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এমপিওভুক্তির আওতায় ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান

এমপিওভুক্তির আওতায় ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক :: র্নতুন দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে শিক্ষকদের দীর্ঘ নয় বছর প্রতীক্ষার অবসান হলো।

বুধবার দুপুরে গণভবনে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে গত জুলাই থেকে।

সব যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত করা প্রতিষ্ঠানগুলোকে যোগ্যতা ধরে রাখার পরামর্শ দেন। এছাড়া এমপিওভুক্ত হয়ে গেলেও শিক্ষার মানের প্রতি যেন অবহেলা না করা হয় সে ব্যাপারে পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার শর্ত পূরণ করতে হবে। শর্তপূরণে ব্যর্থ হলে এমপিও বাতিল করা হবে।

এমপিওভুক্তির দাবিতে ২০১০ সালের পর থেকেই থেমে থেমে আন্দোলন করে আসছিল এমপিওভুক্ত নয়, এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্তির দাবিতে গত কয়েকদিন থেকেও আন্দোলন করছিল শিক্ষকরা।

এর মধ্যে গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি জানান, সর্বশেষ ২০১০ সালে ১৬২৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছিল এবার সেই সংখ্যা দ্বিগুণ হবে।

সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এবার ২৭৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করা হয়। এর মধ্যে ১ হাজার ৬৫০–এর মতো বিদ্যালয় ও কলেজ ছিল। তবে শেষ পর্যন্ত ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ঘোষণা এলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯