সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সাতজনের মৃত্যুদণ্ড, গৃহবধূকে ধর্ষণের দায়ে

সাতজনের মৃত্যুদণ্ড, গৃহবধূকে ধর্ষণের দায়ে

জয়পুরহাট প্রতিনিধি :: আক্কেলপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় দুজনকে পাঁচ লাখ ও পাঁচজনকে এক লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আক্কেলপুর উপজেলার মারমা পূর্ব পাড়া গ্রামের সোহেল তালুকদার (২৭), একই উপজেলার দেওরা সোনার পাড়ার আফজাল হোসেন (৫০), দেওড়া গুচ্ছ গ্রামের আবদুর রাহিম, দেওরা সাখিদার পাড়ার ফেরদৌস আলী সাখিদার (৪৪), দেওরা সোনার পাড়ার মজিবর রহমান সোনার, জগতি পাড়ার রুহুল আমিন (৩৭) ও দেওরা গুচ্ছ গ্রামের আজিজার রহমান (৫২)।

আদালত সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার গুচ্ছ গ্রামে বসবারত উজ্জল মহন্ত তার বড় ছেলে উৎপল মহন্তকে নিয়ে চট্টগ্রামে কর্মকারের কাজ করতেন। তার মেয়ে ও স্ত্রী ওই গ্রামে থাকতেন। ২০১৬ সালে ৮ অক্টোবর রাত ৯টার দিকে ভুক্তভোগী নারী টয়লেট করার জন্য ঘরের বাইরে বের হলে কয়েকজন লোক জোর করে তাকে তুলে নিয়ে যান। এ সময় ঘরে থাকা তার মেয়ের চিৎকারে প্রতিবেশী ও গ্রামবাসীরা তাকে খুঁজতে শুরু করেন। পরে রাত ১০টার দিকে তাকে গ্রামের পাশের একটি ধানক্ষেতের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ওই নারীকে বগুড়ার আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে আক্কেলপুর থানায় ১০ অক্টোবর সাখিদার পাড়ার ফেরদৌস ও মারমার সোহেলসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ২৯ জুলাই আদালতে সাত জনের নাম উল্লেখ করে চার্জশিট জমা দিলে ১৯ জন স্বাক্ষীর শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী ও আসামি পক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম তরুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯