মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়লেন তামিম

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়লেন তামিম

অনলাইন ডেস্ক :: ভারত সফরের আগে মাত্র দুটি রাউন্ড ম্যাচ খেলার সুযোগ ছিল তামিম ইকবালের। কিন্তু সেটিও পুরোপুরি আর খেলা হলো না তার। অনুশীলনে পাঁজরে চোট পেয়ে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়লেন অভিজ্ঞ এই ওপেনার।

গত মঙ্গলবার নেটে ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছিলেন তামিম। তখনও গুরুতর কিছু মনে হয়নি। তাই বুধবার আবারও ব্যাটিং করেছেন। খুব সমস্যা হয়নি। তবে পরে বিকেল থেকেই ব্যথা অনুভব করতে থাকেন তিনি। আর এ কারণে বৃহস্পতিবার সকালে তাই আর খেলতে নামেননি তামিম।

চোট গুরুতর না হলে আজ চট্টগ্রামের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচে খেলার কথা ছিল তামিমের। বৃহস্পতিবার সকালেই তার স্ক্যান করানো হয়েছে। তাতে ধরা পড়েছে ছোট্ট একটু ‘টিয়ার’।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক মাঠের বাইরে থাকতে হতে পারে তামিমকে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯