সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে ভাষণ স্থগিত

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে ভাষণ স্থগিত

অনলাইন ডেস্ক ।। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ স্থগিত করেছেন। সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দীর্ঘদিন স্থগিত থাকার পর বুধবার পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে।

গত কয়েক মাস ধরেই সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দিয়ে যাচ্ছে হংকং। বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে গত জুলাইয়ে বন্ধ হয়ে যাওয়া পার্লামেন্ট অধিবেশন বুধবার শুরু হয়েছে। অধিবেশনে কেরি বক্তব্য শুরু করার পর থেকেই বিরোধীদলীয় আইন প্রণেতারা বিভিন্ন শোরগোল ও ব্যঙ্গ-বিদ্রূপ করেন। কেউ কেউ টেবিলের উপর উঠে যান। এ সময় তারা ‘পাঁচটি দাবি, একটিও কম নয়’ বলে স্লোগান দিতে থাকেন। প্রথমবার বাঁধার পর অধিবেশনে পুনরায় ভাষণ শুরু করেন কেরি লাম। কিন্তু দ্বিতীয়বার বাঁধার মুখে তিনি ভাষণটি স্থগিত করেন। এ সময় বিরোধীদের কয়েকজন ক্যারি লামের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তার পদত্যাগ দাবি করেন।

বিরোধীদের দাবি ৫টি হল- প্রত্যর্পণ আইন বাতিল, বিক্ষোভকারীর সাধারণ ক্ষমা, বিক্ষোভকে দাঙ্গা হিসেবে দাবি বন্ধ, পুলিশি নির্যাতনের নিরপেক্ষ তদন্ত এবং হংকংবাসীর ভোটাধিকারের অধিকার।

প্রসঙ্গত, ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে চীনের অধীনে থাকা হংকংয়ে সম্প্রতি বন্দি প্রত্যর্পণ বিল বা বিনিময় আইনের খসড়াকে কেন্দ্র করে দাঙ্গা বা বিক্ষোভ শুরু হয়। ওই আইনে অনুযায়ী হংকংয়ে কেউ গ্রেফতার হলে তাকে চীনের হাতে তুলে দেওয়া যাবে, যেখানে রয়েছে ভিন্ন ধরণের বিচার ব্যবস্থা। খসড়া আইনটি বাতিলের দাবিতে জুলাই মাস থেকে প্রতিবাদ ও বিক্ষোভ চলতে থাকে। লাখ লাখ মানুষ এতে যোগ দেয়। ব্যাপক বিক্ষোভের মুখে গত জুনে খসড়া প্রস্তাবটি সাময়িক স্থগিত করা হয়। পরে গত সেপ্টেম্বরে পাকাপাকিভাবে তা বাতিল করা হলেও বিক্ষোভকারীরা ৫টি দাবির সবগুলো পূরণ করতে সরকারকে চাপ দিয়ে আসছে।
সূত্র বিবিসি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯