বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চার প্রতিষ্ঠানে নতুন ডিজি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চার প্রতিষ্ঠানে নতুন ডিজি

চার প্রতিষ্ঠানে মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বার্ড) ডিজি পদে চার অতিরিক্ত সচিবকে নিয়োগ দিয়ে আজ বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী পদেও এসেছে নতুন মুখ।

আদেশ অনুযায়ী, নার্সি ও মিডওয়াইফারি অধিদপ্তরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলম আরা বেগম, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে মো. শামসুল আলম, ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী (সিইও) পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ ইমদাদুল হক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে মো. তাজুল ইসলাম এবং বার্ডে অতিরিক্ত সচিব মো. শাহজাহান ডিজি পদে নিয়োগ পেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯