শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিএম কলেজে অতিরিক্ত ফি আদায়ে , দুদকের হানা

বরিশাল বিএম কলেজে অতিরিক্ত ফি আদায়ে , দুদকের হানা

অনলাইন ডেক্স : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মকর্তারা হানা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে দুদক অভিযোগের ভিত্তিতে কলেজের প্রশাসনিক শাখায় গিয়েছিলেন বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান শিকদার।

তিনি জানান, ভর্তির সময় সেমিনার ফি রাখা হয়ে থাকে। বিগত সময়গুলোতে প্রতিবছরের সেমিনার ফি প্রতিবছর রাখার কারণে ফরম ফিলআপের সময় গিয়ে শিক্ষার্থীদের কষ্ট হয়। তাই এবার শুরুতেই চার বছরের সেমিনার ফি একত্রে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। তবে কেউ বাড়তি টাকা রাখার বিষয়ে দুদকে অভিযোগ দিয়েছেন। যে অভিযোগের প্রেক্ষিতে তারা বিষয়ে খতিয়ে দেখতে কলেজে আসেন। আমরা তাদের একত্রে সেমিনার ফি রাখার বিষয়টি সম্পর্কে যাবতীয় তথ্য উপস্থাপন করেছি।

বিএম কলেজের অধ্যক্ষ বলেন, সরকারি এই কলেজে কারো কাছ থেকে বিধি বহির্ভূতভাবে বাড়তি টাকা রাখার কোনো সুযোগ নেই। অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা জানান, বিগত সময়ে অনুষদ অনুযায়ী সেশন ফি প্রতিবছরেরটা প্রতিবছর রাখা হলেও এবারই প্রথম একবারে ৪ বছরেরটা রাখা হচ্ছে। এতে অনুষদ অনুযায়ী কারো ২ হাজার বা কারো আরো বেশি টাকা একত্রে দিতে হবে।

দুদক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক দেবব্রত মন্ডল জানান, আমাদের একটি টিম বিএম কলেজে গিয়েছে। তবে বিস্তারিত কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯