মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পাকিস্তানে জল দেওয়া বন্ধ করে, সেটাই দিবো হরিয়ানায় বাড়িতে বাড়িতে : মোদী

পাকিস্তানে জল দেওয়া বন্ধ করে, সেটাই দিবো হরিয়ানায় বাড়িতে বাড়িতে : মোদী

অনলাইন ডেস্ক :: হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। এরই মাঝে মঙ্গলবার সে রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার পাকিস্তান ইস্যু তুললেন নরেন্দ্র মোদী। হরিয়ানার চরখি দাদরিতে এক সভায় তিনি বলেন, তাঁর সরকার পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করবে এবং সেই জল দেওয়া হবে হরিয়ানার বাড়িতে বাড়িতে।

সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, “৭০ বছর ধরে, যে জল ভারত ও হরিয়ানার কৃষকদের পাওয়ার কথা ছিল, তা পাচ্ছে পাকিস্তান। ” মোদী এই জল দেওয়া বন্ধ করবে এবং তা নিয়ে আসা হবে আপনাদের বাড়িতে।”

নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তানে যে জল চলে যাচ্ছে, হরিয়ানা ও রাজস্থানের কৃষকদের তার ওপর অধিকার রয়েছে। এবং আগের সরকার এটা বন্ধ করেনি বলেও তিনি মন্তব্য করেন। র‍্যালি থেকে জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “মোদী আপনাদের লড়াই লড়বে”।

এছাড়া হরিয়ানায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মোদী দাবি করেন, “আমি ভোটের র‍্যালির জন্য হরিয়ানাতে আসিনি। আমি বিজেপির হয়ে হরিয়ানাতে প্রচারও করছি না। আমি হরিয়ানাতে ভোট চাইতেও আসিনি। হরিয়ানা নিজেই আমাকে ডেকে পাঠিয়েছে। আমি এখানে আসা থেকে নিজেকে আটকাতে পারিনি। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন।”

দাদরির সভা থেকে ৩৭০ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ” যখন দেশের সবাই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার সিদ্ধান্তের প্রশংসা করছে, তখন কংগ্রেসের কয়েকজন নেতা দেশ এবং বিশ্বে এ ব্যাপারে মিথ্যা ছড়িয়ে দিচ্ছিল।”

দঙ্গল সিনেমা খ্যাত ববিতা ফোগল দাদরি থেকে বিজেপির হয়ে লড়ছেন। সে প্রসঙ্গে মোদী বলেন, এখন হরিয়ানায় বেশিরভাগ মানুষই বলেন, ‘মাহরি ছোঁড়িয়া ছোঁড়ো সে কম হ্যায় কা’। পাশাপাশি তিনি উল্লেখ করেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং তাঁকে জানিয়েছেন, তিনিও দঙ্গল দেখেছেন। যেখানে ভারতীয় মেয়েদের দারুণ পারফম্যান্সের কথা উল্লেখ করেছেন। মোদী বলেন, আমি এই কথা শুনে অত্যন্ত গর্বিত হয়েছি। এদিন জনসভা থেকে তিনি বলেন, হরিয়ানার গ্রামগুলিকে ছাড়া ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এই প্রকল্প এতটা সফল হত না

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯