সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে
মেহেন্দিগঞ্জ উপজেলায় সর্বপ্রথম ৯৯টি ভোট কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ

মেহেন্দিগঞ্জ উপজেলায় সর্বপ্রথম ৯৯টি ভোট কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ

মামলার জটিলতা কাটিয়ে নয় মাস পর আজ সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন জেলার নদীবেষ্টিত একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।
এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। বরিশাল জেলার মধ্যে এবারই সর্বপ্রথম উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অপরদিকে নির্বাচনের ঠিক একদিন আগে (রবিবার) আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাডভোকেট মুনসুর আহম্মেদ ভোটগ্রহণের দিন কেন্দ্রে কোন এজেন্ট না দেওয়ার ঘোষনা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মুনসুর আহম্মেদ সাংবাদিকদের বলেন, জনগন আমার সাথে আছে, তারা শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে উন্নয়নের নৌকা প্রতীকে জয়ের ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী। তিনি আরও বলেন, নির্বাচনে যা হওয়ার তাই হবে। জনগন চাইলে আমাকে ভোট দেবেন, না চাইলে ভোট দেবেন না। সে জন্য উপজেলার ৯৯টি কেন্দ্রে আমার পক্ষ থেকে কোন এজেন্ট দেওয়া হবেনা।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব কামাল উদ্দিন খান সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মুনসুর আহম্মেদ নৌকা প্রতীক নিয়ে মেহেন্দিগঞ্জে আসার পর থেকেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কোন যোগাযোগ বা মতবিনিময় সভায়ও যোগ দেননি। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ তৃণমূল নেতাকর্মীদেরকে নৌকা মার্কার পক্ষে কাজ করার নির্দেশ দিলেও প্রার্থী কারও সাথে কোন প্রকার যোগাযোগ করছেন না। এছাড়াও তিনি (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনসুর আহম্মেদ) কোথায় যায়, কি করে এবং নির্বাচনের বিষয়ে কি করবেন তা নিয়েও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কোন আলোচনা পর্যন্ত করেননি। তার পরেও নির্বাচনের দিন ভোট কেন্দ্রে এজেন্ট দেয়ার ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী মুনসুর আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি নৌকা মার্কার পক্ষে কেন্দ্রে কোন এজেন্ট দিবেন না বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
এ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাডভোকেট মুনসুর আহম্মেদ, বিএনপি মনোনীত গোলাম ওয়াহিদ হারুন, জাতীয় পার্টির মনোনীত মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়াসহ স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে এবারই সর্বপ্রথম ২ লাখ ১৮ হাজার ৬১৬ জন ভোটার ইভিএম’র মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আলম জানান, বরিশাল জেলার মধ্যে এই প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ উপজেলার সবকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ জন্য ইতোমধ্যে ৯৯ প্রিসাইডিং অফিসার, ৫৭৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ১১৫৪ জন পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও ভোটাররা কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেজন্য গত ১১ অক্টোবর ৯৯টি ভোট কেন্দ্রেই ইভিএম মেশিন নিয়ে সচেতনতামূলক প্রদর্শন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯