মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে বাদিনীর স্বামী ঢাকায় একটি কোম্পানীর গাড়ি চালক হিসেবে চাকরি করে আসছেন। শ্বাশুড়িকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়িতে বসবাস করতো। এ সুযোগে প্রতিবেশী দ্বীন ইসলাম তালুকদার গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ওই গৃহবধু’র মুখে কাপড় দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়।
এ ব্যাপারে ওই ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত দ্বীণ ইসলাম তালুকদারকে আসামি করে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
শনিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার দিন থেকেই বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থাণীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি মরিয়া হয়ে মাঠে নেমেছিলো বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান।