রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় ইলিশ ধরার অপরাধে ৩ জেলের এক বছর করে কারাদণ্ড

ভোলায় ইলিশ ধরার অপরাধে ৩ জেলের এক বছর করে কারাদণ্ড

নিজেস্ব  প্রতিনিধি : ইলিশ ধরার অপরাধে ভোলায় ৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে পুরো জেলায় গত তিনদিনে ৪২ জনের কারাদণ্ড দেওয়া হলো।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার হোসেন এ রায় দেন। অভিযানকালে হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলা সদরের ইলিশা এলাকার মহসিন (৩৫), ভেদুরিয়া এলাকার সাগর (২০) ও দৌলতখানের মেদুয়া এলাকার আব্বাস (২৮)।

ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের তত্ত্বাবধানে নৌ-পুলিশ ও থানা পুলিশকে নিয়ে একটি দল নদীতে নামে। এ সময় বিকেল পর্যন্ত মেঘনার ভোলার খাল, ইলিশা ও মেদুয়া পয়েন্ট থেকে তিন জেলেকে আটক করা হয়।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ৯-১১ অক্টোরর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯