বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শিক্ষিত দূর্নীতিবাজদের চেয়ে অশিক্ষিতরা অনেক ভাল : মেয়র সাদিক

শিক্ষিত দূর্নীতিবাজদের চেয়ে অশিক্ষিতরা অনেক ভাল : মেয়র সাদিক

শামীম আহমেদ :: বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, শিক্ষিত দুর্নীতিবাজদের চেয়ে অশিক্ষিত মুক্তিযোদ্ধারা অনেক ভাল। আমি অন্যায় করিনা কাউকে কোন ধরনের অন্যায় করতে দেব না।

এসময় মেয়র শিশুদের সহ আগত অভিভাবকদের বলেন এই নগরীতে আমি শিশুদের বিনোদনের জন্য কাজ করে যাচ্ছি আপনারা আমাকে কাজ করার সময় দেন।

মেয়র আরো বলেন, আমাদের সাবেক মেয়র শওকত হোসেন হিরন বরিশাল নগরীকে একটি শিশুবান্ধব নগরী করার পরিকল্পনা করেছিলেন তিনি তা সম্পূর্ণ করে যেতে পারেনি আমি শিশুদের সেই শিশুবান্ধব নগরী উপহার দেব।

আজ বুধবার (০৯ অক্টোবর) অশ্বিনী কুমার টাউন হলে শিুশু অধিকার সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল শিশু একাডেমির আয়োজনে সপ্তাহব্যপি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আযোজিত অনুষ্ঠানের দ্বীতিয় দিনে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল ইউনিসেফ পরিচালক এস.এম তৌফিক এলাহী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, সাবেক সভাপতি এ্যাড. এস.এম ইকবাল ও নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল।

পড়ে প্রধান অতিথি সিটি মেয়র দর্শক সারিতে বসে শিশুদের পরিবেশনায় গান ও নৃত্য উপভোগ করে এসময় তিনি বেশ কিছু শিশুদের কাছে টেনে নিয়ে আনন্দে-উৎসবে মেতে উঠেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯