মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের ৭৯ বছরে ৯৩ খুন

যুক্তরাষ্ট্রের ৭৯ বছরে ৯৩ খুন

অনলাইন ডেক্স : মার্কিন এক নাগরিক যুক্তরাষ্ট্রের ৯০ জনের বেশি নারীকে হত্যা করেছেন। নিজে সেসব হত্যাকাণ্ডের কথা তদন্ত সংস্থার কাছে স্বীকার করেছেন তিনি। মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এই তথ্য জানিয়ে বলছে, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার।

ঘাতক ওই ব্যক্তির নাম স্যামুয়েল লিটল। বয়স ৭৯ বছর। ২০১২ সাল থেকে তিনি কারাবন্দী। গত বছর স্যামুয়েল তদন্ত কর্মকর্তাদের কাছে স্বীকার করেছেন যে, তিনি ১৯৭০ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রায় ৯০ জন নারীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।

গত রোববার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, স্যামুয়েল যেসব হত্যার কথা নিজ মুখে স্বীকার করেছেন তা বিশ্বাসযোগ্য বলে মত দিয়েছেন ফেডারেল অপরাধ বিশ্লেষকরা। এখন পর্যন্ত ৫০ জনের হত্যার স্বীকারোক্তি যাচাই করেছেন কর্মকর্তারা।

তদন্ত কর্মকর্তারা ফ্লোরিডা, আরকানসাস, কেন্টাকি, নেভাদা ও লুজিয়ানার পাঁচটি মামলার নতুন তথ্য জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ায় ৭৯ বছর বয়সী স্যামুয়েল লিটল বেশ কয়েকটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। স্যামুয়েল নিজেই জানিয়েছেন ৯৩ জনকে শ্বাসরোধে হত্যা করেছেন যাদের বেশিরভাগ নারী।

লিটলের হাতে যারা হত্যার শিকার হয়েছেন তাদের অনেকেই প্রান্তিক জনগোষ্ঠী। তাদের অনেকেকে হত্যার পেছনে কোনো কারণই নেই এবং অনেকের হত্যার ব্যাপারটিকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়া হয়েছে। স্যামুয়েল যাদের হত্যা করেছেন তাদের অনেকের লাশ খুঁজে পাওয়া যায়নি।

গত রোববার সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে হত্যার শিকার ৩০ জনের আঁকানো ছবিও প্রকাশ করেছে। মজার বিষয় হলো ছবিগুলো ঘাতক স্যামুয়েল লিটলের আঁকানো। তিনি কারাগারে বসে এসব করেছেন। ভৌতিক সেই ছবিগুলোর বেশিরভাগ কৃষ্ণাঙ্গ নারীর।

এফবিআই স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করার সময় অর্থাৎ হত্যার স্বীকারোক্তি দেয়ার ভিডিও চিত্র ধারণ করেছে। কর্মকর্তাদের কাছে ঘাতক বলেছে, ১৯৯৩ সালে সে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি ঢালে পেচিয়ে জনশূন্য একটি রাস্তায় ফেলে দেয়। এরকম অসংখ্য হত্যার বর্ণনা দিয়েছে লিটল।

সুত্র ক্রইম নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯