বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
গত দশ বছরে দেশের নিচেরতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত শুধু লুট, লুট আর হরিলুট, মন্ত্রী রাশেদ খান মেনন

গত দশ বছরে দেশের নিচেরতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত শুধু লুট, লুট আর হরিলুট, মন্ত্রী রাশেদ খান মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘গত দশ বছরে দেশের নিচেরতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত শুধু লুট, লুট আর হরিলুট হয়েছে। টিআরের গম লুট, রাস্তার ইট লুট, প্রকল্পের টাকা লুট, জিডিপির টাকা লুট, বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে।’

তিনি শনিবার বেলা ১১টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘দেশে দুর্নীতির মুলোৎপাটনের জন্য ১৪দল গঠন করা হয়েছিলো। সেই দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত ১০ বছরে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি। আমরা দেশের উন্নয়নের জন্য অনেক বড় বড় প্রকল্প করেছি। সেই বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হয়েছে। বালিশ ক্রয়, বালিশের কভার, বালিশ নিচতলা থেকে কক্ষে ওঠাতে খরচের নামে দুর্নীতি হয়েছে।’

তিনি বলেন, ‘শুধুমাত্র কয়েকটি ক্যাসিনো-জুয়া বন্ধ করলেই হবে না। দেশের সকল পর্যায়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করলে স্বাধীনতার লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে না। এছাড়া দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ত করতে হবে। ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ করে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ করে দিতে হবে। যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে তাদের সম্মান দিতে হবে। তাহলেই দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক এম. এ গফুর মোল্লা। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু। বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, কোষাধ্যক্ষ মাজহারুল হক, কেন্দ্রিয় যুবমৈত্রীর সহ-সভাপতি সুজন আহমেদসহ উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।

ইত্তেফাক/

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯