শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল নগরীতে প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স নবায়ন ফি মওকুব: মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

বরিশাল নগরীতে প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স নবায়ন ফি মওকুব: মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

অনলাইন ডেক্স : বরিশাল নগরে চলাচলরত প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স (রেজিষ্ট্রেশন) নবায়নে নতুন করে কোন ফি দেয়ার প্রয়োজন হবে না। তবে যারা এখনো প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স আদৌ করাননি বা সিটি করপোরেশনের তালিকাভুক্ত হননি তাদের অতি অল্প সময়ের মধ্যে এ কাজটি সেরে নিতে হবে। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু অনুসন্ধান ২৪ ডটকমকে বলেন, সম্প্রতি সময়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। যারমধ্যে একটি হচ্ছে নগরে চলাচলরত প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স নবায়নে এখন থেকে নতুন করে কোন ফি দেয়ার প্রয়োজন হবে না। কিন্তু হিসেব রাখার জন্য প্রতি বছর কর্তৃপক্ষের কাছ লাইসেন্স নবায়ন (ফি ব্যাতিত) করে নিতে হবে। তবে যারা প্যাডেল চালিত ভ্যানে কাঁচামাল, ফল বিক্রি, ভাঙ্গারী ব্যবসা অর্থাৎ ভাসমান ব্যবসা করেছন, তাদের সামান্য পরিমানে ফি দিয়ে প্রতিবছর লাইসেন্স (রেজিষ্ট্রেশন) নবায়ন করতে হবে। তিনি বলেন, এতে করে প্রতিবছর কি পরিমান প্যাডেল চালিত রিক্সা ও ভ্যান বাড়ছে তার হিসেব থাকছে। অপরদিকে যে সব প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স বা রেজিষ্ট্রেশন এখনো করা হয়নি, তাদের দ্রুত এ কাজটি করার জন্য বলেছেন মেয়র। এদিকে উচ্চ আদালত কর্তৃক ব্যাটারিচালিত অটোরিক্সার বিরুদ্ধে একটি আদেশ রয়েছে। সে কারনে এবছর নতুন করে ব্যাটারিচালিত অটোরিক্সার কোন লাইসেন্স নবায়ন করা হবে না বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯