মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
অনলাইন ডেক্স : বরিশাল জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সার্কেল এডজুডেন্ট ও বাবুগঞ্জের আনসার প্রশিক্ষিকা নাহিদা বেগমের বিরুদ্ধে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তের করতে গিয়ে অভিযোগকারীকে নানা ধরণের ভয়ভীতি ও বুট দিয়ে লাথি মারার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত ২৩ জুলাই আনসারের সহকারী প্লাটুন কমান্ডার মোঃ জামাল হোসেন নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ দিলে, নিয়োগ কমিটির সভাপতি সাবেক জেলা কমান্ড্যান্ট মোঃ ফিরোজ উদ্দিনকে তদন্ত কমিটির প্রধান করা হয়। গত ২৬ সেপ্টেম্বর তদন্তকারী বরিশাল জেলার সাবেক কমান্ড্যান্ট মোঃ ফিরোজ উদ্দিন অভিযোগকারীকে ডেকে নিয়ে যায়।
এ সময় অভিযোগ তুলে নিতে ভয়ভীতি প্রদান করেন এবং মাঠে নামাইয়া বুট দিয়ে বুকে লাথি মারবেন বলে হুমকি দেন। এ অবস্থায় সুষ্ঠু তদন্ত সম্ভব নয় বলে দাবী করে জামাল হোসেন পূনরায় তদন্তের জন্য আজ (২৯ সেপ্টেম্বর) আনসার ভিডিপির বরিশাল রেঞ্জের পরিচালকের বরারর অভিযোগ দাখিল করেন।
অভিযোগের অনুলিপি জন নিরাপত্তা বিভাগের (স্বরাষ্ট্র মন্ত্রনালয়) সচিব এবং বরিশাল জেলা কমান্ড্যান্টের কাছে প্রেরণ করা হয়েছে।