মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের যৌনহয়রানী করায় দুই বখাটেকে এক মাসের জেল

বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের যৌনহয়রানী করায় দুই বখাটেকে এক মাসের জেল

অনলাইন ডেক্স : বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের যৌনহয়রানী করায় দুই বখাটেকে এক মাসের জেল দিয়ে ভ্র্যাম্যমান আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই যৌনহয়রানী করে আসছিল গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের হাবিবুর হাওলাদারে ছেলে হাফিজুল ও রফিক ফকিরের ছেলে রাজিব ফকির।

সোমবার সকালে ছাত্রীদের যৌনহয়রানী করার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে সংবাদ দিলেএসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পরে গতকাল সোমবার দুপুরে এসআই নাসির উদ্দিন বখাটে দুইজনকে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্র্যাম্যমান আদালতের বিচারক বিপুল চন্দ্র দাসের আদালতে হাজির করলে তাদের এক মাসের জেল দিয়েছেন আদালতের বিচারক। গতকাল সোমবার বিকেলে তাদের দুইজনকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯