বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
ইমরান খানের সতর্ক পর জম্মু-কাশ্মীরে রক্তবন্যা

ইমরান খানের সতর্ক পর জম্মু-কাশ্মীরে রক্তবন্যা

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে রক্তবন্যা বয়ে যেতে পারে বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করার পরদিন সেখানকার পরিস্থিতি পাল্টে গেছে। ইমরান খানের ভাষণের পর কাশ্মীরে বিক্ষোভের আশঙ্কায় ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শনিবার ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে স্বাধীনতাকামী অন্তত ছয় কাশ্মীরির প্রাণহানি ঘটেছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের ১২ মাইল উত্তরের গান্দেরবলে তিন কাশ্মীরি তরুণ নিহত হয়েছে। এছাড়া জম্মু এবং শ্রীনগরের মধ্যে সংযোগকারী মহাসড়কের বাটোটের কাছে পুলিশের তল্লাশি অভিযানের সময় আরো তিনজনের প্রাণহানি ঘটে।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা-সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার। এর পর থেকেই কাশ্মীরে কারফিউ অব্যাহত রয়েছে, মোতায়েন রয়েছে ৪০ হাজারের বেশি অতিরিক্ত সেনাসদস্য।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম ভাষণে দীর্ঘ এক বক্তৃতায় কাশ্মীর পরিস্থিতি তুলে ধরেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার ওই ভাষণে কাশ্মীর থেকে কারফিউ উঠে গেলে সেখানে রক্তবন্যা বয়ে যেতে পারে বলে সতর্ক করে দেন পাক এই প্রধানমন্ত্রী। হাজার হাজার কাশ্মীরিকে গৃহবন্দি এবং গ্রেফতার করায় ভারতের নিন্দা জানান তিনি।

কাশ্মীরকে কেন্দ্র করে প্রতিবেশি ভারতের সঙ্গে সর্বাত্মক পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলেও জাতিসংঘে সবাইকে সতর্ক করে দেন ইমরান খান। তিনি বলেন, এই যুদ্ধ শুরু হলে পুরো বিশ্বকে তার পরিণতি ভোগ করতে হবে।

পাক এই প্রধানমন্ত্রীর এমন ভাষণের পর শুক্রবার গভীর রাতেই হাজার হাজার কাশ্মীরে তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান এবং কাশ্মীরের স্বাধীনতা দাবি করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯