বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
প্রেমিকার অনশন প্রেমিকের বাড়ি

প্রেমিকার অনশন প্রেমিকের বাড়ি

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের বামনাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা চারদিন অনশন করে অবশেষে প্রেমিক মিঠুন মন্ডলকে বিয়ে করেই ছাড়লেন এক তরুণী। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সামাজিকভাবে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ওই তরুণী বলেন, `আমার বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার বাকলবাড়িয়া গ্রামে। দীর্ঘ চার বছর ধরে মিঠুনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমাকে বিয়ের প্রলোভন দিয়ে সে শারীরিক সম্পর্কও গড়ে তোলে। এমনকি নিয়মিত আমাকে বিভিন্ন স্থানেও নিয়ে যেত মিঠুন।’

‘অনশনরত থাকা অবস্থায় অবশেষে সামাজিকভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়’, যোগ করেন ওই তরুণী।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ফুরসন্ধি ইউনিয়নের বামনাইল গ্রামের বিমল মন্ডলের ছেলে মিঠুন মন্ডলের বাড়িতে আসেন তার প্রেমিকা। এ সময় কৌশলে প্রেমিকাকে ওই বাড়িতে রেখে পালিয়ে যান মিঠুন। তার পর থেকে বিয়ের দাবিতে মিঠুন মন্ডলের বাড়িতে অনশন শুরু করে ওই তরুণী। এক পর্যায়ে মিঠুন মন্ডল বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকি দেয় তিনি।এ বিষয়ে দফায় দফায় ওয়ার্ড ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমঝোতার বৈঠক হয়। প্রাথমিক পর্যায়ে প্রেমিক মিঠুন মন্ডলকে পাওয়া না যাওয়ায় স্থানীয়দের পক্ষ থেকে তার পরিবারের জিম্মায় রাখা হয় তরুণীকে। তিন দিন পর সোমবার রাত সাড়ে ৯টায় মিঠুন বাড়িতে আসলে সামাজিকভাবে স্থানীয় মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯