মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল পলিটেকনিকে নেতৃত্ব নিয়ে সংকট ছাত্রদলের

বরিশাল পলিটেকনিকে নেতৃত্ব নিয়ে সংকট ছাত্রদলের

আনোয়ার হোসেন। বরিশাল পলিটেকনিকে একযুগেরও বেশি সময় ধরে বিএনপির ছাত্রদলের কোন কমিটি না থাকায় নেতৃত্ব নিয়ে সংকটে রয়েছেন পলিটেকনিক ছাত্রদল।২০০৩ সালে কলেজে ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠুকে ছাত্রদল কমিটির আহবায়ক ও রাব্বী হোসেনকে যুগ্ম আহবায়ক করে আহবায়ক কমিটি করা হলেও তৎকালীন সময় সংগত কারনে মূল কমিটি করা হয়নি। আর সেই থেকে আজ পর্যন্ত ছাত্রদলের কোন কমিটি হয়নি বলে জানাযায়। কয়েক বছর মিঠু ও রাব্বীর নেতৃত্বে ছাত্রদলের আহবায়ক কমিটি হিসেবে চললে আহবায়ক মিঠু ও রাব্বীর কোর্স সম্পন্ন হওয়ায় কলেজ থেকে চলে যায়। তাদের স্থানে কেউ না থাকায় বিগত ৩-৪ বছর ধরে একক ভাবে নেতৃত্ব দিয়ে আসছিলো। পরে একই কলেজের মিঠু ও রাব্বীর নেতৃত্বাধীন থাকা ছাত্রদল নেতা মাহমুদুল হাসান রাজিব ছাত্রদলের একক নেতৃত্ব দিয়ে আসলে তার পলিটেকনিকে পড়াশুনা শেষ হওয়ার কারনে তিনিও বরিশাল জেলা ছাএদলে যুক্ত হন। কলেজে ছাত্রদলের নেতৃত্ব দিয়ে আসা মাহমুদুল হাসানের অনুসারী ছাত্রদল নেতা সিফাত তালুকদার, মোঃ ইরান, সিরাজুল ইসলাম প্রিন্স সহ ছাত্রদলের নেতৃত্ব দিয়ে আসছেন।
এ বিষয় তারা মাহমুদুল হাসান রাজিব জানান, আমাদের বরিশাল পলিটেকনিক কলেজ এক সময় ছাত্রদলের একক আধিপত্য ছিলো কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন নির্যাতন মামলা গুম-খুনের কারনে অনেক নেতা হারিয়েছি তাই বর্তমানে বরিশাল পলিটেকনিক ছাত্রদলে এক সংকটময় অবস্থা বিরাজ করছে। তাই পলিটেকনিক কলেজে পূর্বের যারা ছাএ দলের নেতৃত্বে ছিলেন এবং বর্তমানে জেলা ছাত্রদলের সাথে জড়িত আছেন সেই সকল সিনিয়র নেতৃবৃন্দের কাছে দাবি জানিয়েও তিনি বলেন, বরিশাল পলিটেকনিক ছাত্রদলকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ৪১ সদস্য বিশিষ্ট একটা কমিটি দরকার এবং এই কমিটি দ্বারা আমরা ঐক্যবদ্ধ ভাবে ভবিষ্যতে জোড়ালো আন্দোলন এর মাধ্যমে আমরা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের গনতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবো বলে আমরা মনে করি। এটা আমাদের প্রানের দাবী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯