মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ব্যাটারিচালিত রিক্সা বন্ধের প্রতিবাদে বরিশালে সমাবেশ-মিছিল

ব্যাটারিচালিত রিক্সা বন্ধের প্রতিবাদে বরিশালে সমাবেশ-মিছিল

ব্যাটারিচালিত রিক্সা বন্ধের প্রতিবাদে ও প্রয়োজনীয় নীতিমালা চালু করে রিক্সা চলার অনুমতি দেয়ার দাবীতে সমাবেশ, মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন, ব্যাটারিচালিত রিক্সা সংগ্রাম কমিটি ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ সভাপতিত্ব করেন রিক্সা ইউনিয়নের কন্ট্রোল কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন দিদার ও পরিচালনা করেন রিক্সা ইউনিয়নের দপ্তর সম্পাদক সুশান্ত সুকুল। বক্তব্য রাখেন রিক্সা ইউনিয়নের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবীব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, রিক্সা ইউনিয়নের নেতা বাবুল তালুকদার, মহসীন মীর প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত ২ সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারিচালিত রিক্সা ভাংচুর, রিক্সা শ্রমিকদের মারধর-হয়রানি, ব্যাটারি মটর খুলে নেয়াসহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই রিক্সাগুলির সাথে অর্ধ লক্ষ পরিবারের জীবন-জীবিকা যুক্ত, যারা এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। শ্রমিকদের পক্ষ থেকে বারবার প্রশাসনকে নির্দিষ্ট রাস্তায় বা নির্দিষ্ট ডিজাইন করে গাড়ি চলাচলের অনুমতি দেয়ার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করেই নির্বিচারে রিক্সা উচ্ছেদ করে শ্রমিকের পেটে লাথি মারা হচ্ছে। বক্তারা চলমান অভিযান বন্ধ করে ও রিক্সা চলাচলের অনুমতি দিয়ে রিক্সাশ্রমিকদের বাঁচতে দেয়ার জন্য প্রশাসনের কাছে আহবান জানান। সমাবেশ শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯