সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বড় ছেলের মৃত্যুর তিন মাস পরে ছোট ছেলের মৃত্যু

বড় ছেলের মৃত্যুর তিন মাস পরে ছোট ছেলের মৃত্যু

বরিশালের মুলাদী উপজেলায় খেলা করতে গিয়ে ঘরের জানালার পর্দার কাপড়ের সঙ্গে গলায় ফাঁস লেগে সাফিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর লক্ষ্মীপুরের এ ঘটনা ঘটে। সাফিন মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চর লক্ষ্মীপুরের গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন মনির মাস্টারের ছোট ছেলে। এ ঘটনার মধ্য দিয়ে প্রায় তিন মাসের মাথায় জিয়াউদ্দিন মনির মাস্টারের দুই সন্তানের মৃত্যু হলো।

স্থানীয়রা জানায়, জিয়াউদ্দিন মনির মাস্টারের গ্রামের বাড়ি চর লক্ষ্মীপুরে হলেও তিনি পরিবার-পরিজনের সঙ্গে মুলাদী থানা ভবনে (হাজী টাওয়ার) ভাড়া বাসায় বসবাস করেন। চলতি বছরের গত ৬ জুন মাসে বাবার সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে যায় যুবলীগ নেতার বড় ছেলে শাখাওয়াত হোসেন (১২)। এরপর নয় জুন তার মহদেহ খুঁজে পায় স্বজনরা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বাংলানিউজকে বলেন, হাজী টাওয়ার নামক যে ভবনটিতে ঘটনা সেই ভবনের নিচ তলায় মুলাদী থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাফিনের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরে যুবলীগ নেতা জিয়াউদ্দিনের স্ত্রী সাথী আক্তার রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ছোট তার ছেলে সাফিন বাসার জানালায় পর্দার কাপড় ধরে খেলা করছিল। শিশু সাফিন খাটের ওপর পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে যান সাথী। এ সময় তিনি দেখতে পান বাসার জানালা পর্দার কাপড়ের সঙ্গে সাফিনের গলায় ফাঁস লেগে আছে। পরে থানা পুলিশের সহযোগিতায় সাফিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এটা খুবই দুঃখজনক বিষয়। তিন ছেলে সন্তানের মধ্যে দুই ছেলেকে এতো অল্প বয়সে হারাতে হবে কেউ ভাবেনি বলেও জানান ওসি জিয়াউল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯