মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯ গাড়ি চালককে জরিমানা

বরিশালে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯ গাড়ি চালককে জরিমানা

অনলাইন ডেক্স

আজ ২ সেপ্টেম্বর বিকাল ৫ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় নগরীর রুপাতলী এলাকায়, বরিশাল পটুয়াখালী সড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রুম্পা ঘোষ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল এর সহকারী পরিচালক, আতিকুল আলম। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির রুট পারমিট, গাড়ির কাগজ না থাকাসহ বিভিন্ন কারণে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫১ ধারা মোতাবেক, ৯ জন গাড়ি চালককে বিভিন্ন অপরাধে ৭,৪০০/- টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আইন আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯