সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে – ববি উপাচার্য। 

বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে – ববি উপাচার্য। 

অতিথি প্রতিবেদক, শফিক মুন্সি::

স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিটের উদ্যোগে আজ ২৭ আগস্ট মঙ্গলবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এক আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিটের আহবায়ক মোঃ আল-আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন, জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।

আলোচনা সভার শুরুতে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যে সকল সদস্য শাহাদাত বরণ করেছেন তাঁদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন আগস্ট মাস শোকের মাস, এ মাসে আমরা অত্যন্ত শোকাহত ও বেদনাহত। কেননা এই আগস্ট মাসে শুধু ১৫ আগস্টের মতো বেদনাবিদুর ঘটনাই ঘটেনি, এমাসে ঘটেছে ১৭ই আগস্ট ও ২১ আগস্টের মতো ঘটনাও।

উপাচার্য মহোদয় ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যে সকল সদস্য শাহাদাত বরণ করেন তাঁদেরসহ ১৫ আগস্টে আরও যারা শাহাদাত বরণ করেছেন তাঁদের রূহের মাগফেরাত কামনা করেন এবং ১৫ আগস্টের নৃসংশ হত্যাকান্ড থেকে বেঁচে ফেরা সকলের দীর্ঘায়ু কামনা করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমরা যে যে যার অবস্থানে আছি প্রত্যেককে তার সে অবস্থান থেকে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মান সম্ভব হবে। উপাচার্য মহোদয় আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তথা আওয়ামীলীগকে বারবার ক্ষমতায় রাখতে হবে, কেননা দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিনত হতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ছাত্র ইউনিটের কেন্দ্রীয় সমন্বয়কারী বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক বাহাউদ্দীন গোলাপ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফ হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোহেল রানা, বিইউডিএস এর সাধারন সম্পাদক বাহাউদ্দীন আবির, সমকাল সুহৃদ সমাবেশ ববি শাখার সভাপতি সাগর আহমেদ, প্রথম আলো বন্ধুসভা ববি শাখার সভাপতি ইকবাল মাহমুদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, বিএনসিসি ক্যাডেট হাফিজুর রহমান ।

এছাড়া সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিতি ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৭১’র চেতনা ববি শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯