বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

অনুসন্ধান২৪>>সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা ঢাকার শাহ আলী থানাধীন মিরপুর-১ এলাকায় যৌথ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ. মালেক (৩৬) কে গ্রেপ্তার করেছে। সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার লোহাচড়া মন্ডল বাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকন ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৮ সালের ১৬ ডিসেম্বর আ. মালেকের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন, দক্ষিণ খান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের হয়।

এ মামলার বিচারকাজ শেষে বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। সেইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রায়ের পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-১২, র‌্যাব-৪ ও সিপিসি-১ এর সদস্যরা উল্লেখিত স্থানে যৌথ অভিযান চালায়। এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯