শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
রাজধানীতে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিলেন মেয়ে

রাজধানীতে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিলেন মেয়ে

এবার মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিলেন মেয়ে
এবার মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিলেন মেয়ে

নিজস্ব প্রতিবেদন>>বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে এক যুগ হলো। এরপর বাবা বিয়ে করে কানাডায় পাড়ি জমিয়েছেন। কিন্তু মায়ের আর সেই অর্থে সংসার করা হয়ে ওঠেনি। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে মা মুস্তারি পারভীন আর বিয়ে করেননি। কিন্তু তার সন্তানরা বড় হয়ে মায়ের বিয়ে নিয়ে ভাবতে শুরু করেছেন।

মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপনটি দিয়েছেন ঢাকার মিরপুরের বাসিন্দা ফারাহ জামান। রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি সম্পন্ন করেছেন তিনি। তার বড় ভাই রেহমান মুশফিক এ-লেভেল সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন।

ফারাহ-মুশফিকের বাবা-মায়ের বিয়ে হয় ১৯৯৬ সালে। ৭ বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে বিয়ে করেন তাদের বাবা-মা। কিন্তু ২০১০ সালে ১৪ বছরের সংসারে হঠাৎ বিচ্ছেদের সুর বেজে ওঠে। এরপর মুস্তারি পারভীন একা হাতে দুই সন্তানকে মানুষ করার দায়িত্ব নেন।

ফারাহ-মুশফিকের মায়ের বয়স এখন ৪৫ বছর। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা মুস্তারি পারভীন গত ১০ বছর ধরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তার মেয়েও পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর বিদেশে চলে গেলে তাদের মা আরও একা হয়ে পড়বেন।

মায়ের এই একাকিত্বের কথা ভেবে মঙ্গলবার রাতে ‘বিসিসিবি মেট্রিমনিয়াল: হেভেনলি ম্যাচ’ নামের একটি ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তি পোস্ট করেন ফারাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯