রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পিকআপ-অটোরিকশা সংঘর্ষ,একই পরিবারে নিহত ৩

পিকআপ-অটোরিকশা সংঘর্ষ,একই পরিবারে নিহত ৩

পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩
পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদন>>টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ও সিএন‌জিচালিত অটোরিকশার মুখোমু‌খি সংঘর্ষে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-জামালপুর জেলার দেওয়ানগঞ্জের জনৈক সাইদুর রহমানের স্ত্রী শারমিন (৩১), মেয়ে সোহাগী (৩) এবং শেরপুরের শ্রীবরদীর বড়বাড়ীর মিনার হোসেনের ছেলে রাসেল (২২)।

হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের যাত্রী ছিলেন বলে জানা গেছে। হতাহতদের উদ্ধার করে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকাল ৭টার দিকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা মধুপুর বাসস্ট্যান্ড থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এক থেকে দেড় কিলোমিটার যাওয়ার পর রূপালী ফিলিং স্টেশনের পাশে মহাজন সরকারের বাড়ির মোড়ে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

তাদের অটোরিকশা রাস্তা থেকে খাদে ভুট্টাক্ষেতে পড়ে যায়। রাস্তায় উল্টে যায় পিকআপভ্যান।

এদিকে খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক হাসান শিশু সোহাগী ও রাসেলকে মৃত ঘোষণা করেন।

ডা. হাসান জানান, বাকি আহতদের মধ্যে শারমিন ও রাহেনা (৫৫) নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার সময়ই নিহত সোহাগীর মা শারমিনের মৃত্যু হয়। চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয় মধুপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পিকআপভ্যান ও সিএনজি পুলিশি হেফাজতে আছে। মামলার প্রক্রিয়া চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯