রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেলায় অশ্লীল নাচ ও লটারি মসজিদের পাশেই

মেলায় অশ্লীল নাচ ও লটারি মসজিদের পাশেই

মেলায় অশ্লীল নাচ ও লটারি মসজিদের পাশেই
মেলায় অশ্লীল নাচ ও লটারি মসজিদের পাশেই

অনুসন্ধান ২৪>> বরিশাল: সদর উপজেলার বিসিক শিল্পনগরী মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলার অনুমোদন দিলেন জেলা প্রশাসন। অনুমোদিত এই মেলায় নীতিমালা ভঙ্গ করে চলছে অশ্লীল নাচ ও প্রবেশ টিকিট বিক্রির নামে প্রতারণা।মেলার গেটে প্রবেশ টিকিট বিক্রির কথা থাকলেও তারা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে প্রতিদিন লোভনীয় অফার দিয়ে লটারি বিক্রি করে সাধারণ জনগণের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মেলাসংলগ্ন মসজিদ কমিটির সম্পাদক রাজু পঞ্চাইত জানান, মসজিদের পাশে এমন একটি মেলা বেমানান। জেলা প্রশাসক কিভাবে মসজিদের পাশে এই মেলার অনুমোদন দিলেন আমার বোধগম্য নয়। মসজিদের পাশেই রয়েছে এতিমখানা ও মাদ্রাসা। প্রতিদিন এই মসজিদে তালিম হয়। সেখানে এরকম মেলার অনুমোদন দেওয়া ঠিক হয়নি। স্থানীয় রুহুল আমিন বলেন, সামনে রমজান মাস ও এসএসসি পরীক্ষা। এ সময়ে এই মেলার অনুমোদন দেওয়া ঠিক হয়নি।

বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সম্পাদক মনির হোসেন কামাল বলেন, গ্রামগঞ্জে আইন অমান্য করে টিকিট বিক্রির ফলে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চুরিসহ অন্যায় অপরাধ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সামনে রমজান মাস এসব কাজ ঠিক না।

লটারি টিকিট কিনে পুরস্কার পেয়েও বাস্তবে না পেয়ে ভুক্তভোগীরা ক্ষিপ্ত হয়ে মেলা কমিটির সঙ্গে মারামারির ঘটনায় অনেকে আহত হয়েছেন। প্রবেশ গেটের পাশেই রয়েছে মসজিদ ও মাদ্রাসা। সন্ধ্যা হলেই এখানে শুরু হয় বিকট শব্দ দূষণ। ফলে মুসল্লিদের নামাজ পড়তে হচ্ছে সমস্যা।

এ বিষয়ে জানতে মেলা পরিচালনা কমিটির আসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি। জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, মেলার প্রবেশ টিকিট বাইরে বিক্রির অনুমোদন তাদের দেওয়া হয়নি। বিষয়টি আমরা দেখব।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯