বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ফরচুন বরিশালের প্রতি ম্যাচেই বদলাবে অধিনায়ক

ফরচুন বরিশালের প্রতি ম্যাচেই বদলাবে অধিনায়ক

অনুসন্ধান ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ম্যাচে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল।যেখানে বরিশালের দেয়া ১৯৫ রানের টার্গেট এক ওভার এবং ৬ উইকেট হাতে রেখে জয় পায় সিলেট।

তবে শনিবার (৭ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে আসরের দ্বিতীয় ম্যাচে সবকিছুকে ছাপিয়ে গেছেন এই দুদলের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান।

এই দুই তারকার ম্যাচের আগে টস করতে নামার কথা ছিল। কিন্তু পরে দেখা গেছে, মাশরাফীর পরিবর্তে সিলেটের হয়ে মুশফিকুর রহিম ও সাকিবের পরিবর্তে বরিশালের হয়ে টস করতে আসেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে মাঠের ক্রিকেটে মাশরাফির নেতৃত্ব দেখা গেলেও বরিশাল প্রতি ম্যাচেই দলের অধিনায়ক বদলাবে বলে জানা গেছে।

ফরচুন বরিশালের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দল অধিনায়ক ইস্যুতে ম্যাচ বাই ম্যাচ এগোবে। তার মানে দলটির একেক ম্যাচে একেক অধিনায়ক দেখার সুযোগ আছে। গতকাল যেমন মেহেদী হাসান মিরাজ ছিলেন অধিনায়ক। এমনভাবে অন্য কেউও হতে পারেন দলের অধিনায়ক।

তবে বরিশালের পেস বোলার এবাদত হোসেন বলেছেন, প্রতি ম্যাচে অধিনায়ক পরিবর্তনের কথাটা তিনি জানতেন না।

এদিকে মাশরাফী বিন মোর্ত্তজা সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হয়েও টস করতে আসেন মুশফিকুর রহিম। এর ব্যাখ্যায় সিলেট জানিয়েছে, ‘জাতীয় দায়িত্বে’ ব্যস্ত থাকায় মাশরাফীর মাঠে আসতে একটু দেরি হয়। তাই বিলম্ব না করে তার হয়ে টস করতে নামেন অভিজ্ঞ মুশফিক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯