বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন পেলে

পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন পেলে

অনুসন্ধান ডেস্ক: ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল না বিশ্ব ফুটবলের মহাতারকা পেলের। শৈশবে বিমানের পাইলট হতে চেয়েছিলেন তিনি। তবে শৈশবে নিজের চোখে দেখা এক বিমান দুর্ঘটনা তার জীবনের লক্ষ্য পাল্টে দিয়েছিল।

দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে প্রথম জীবনে আকাশে উড়তে চাইতেন। বাদাম বিক্রি করতে যাতায়াত ছিল বাউরুর বিমানবন্দরে।

সেখানে উড়তে থাকা প্রতিটি বাহনকে দেখে ধীরে ধীরে স্বপ্নটা দানা বাঁধে। তবে স্বপ্নটা অঙ্কুরেই ঝড়ে যায়। ১৯৪০ সালে একটি গ্লাইডার বিমান দুর্ঘটনা ও একজনের নিহত হওয়ার ঘটনায়।

পেলে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সত্যি কথা বলতে আমার তখন ৯ বছর বয়স। আমি তখন পাইলট হতে চাইতাম। এটা আমার স্বপ্ন ছিল। আমি উড়তে চাইতাম।’

পেলে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন। সেলেসাওদের হয়ে ১৯৫৭ থেকে ’৭১ পর্যন্ত ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি। তিনি এখনও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

১৯৫০ সালের মারাকানার ঘটনা ব্রাজিলিয়ানদের কাছে জাতীয় ট্র্যাজেডি হয়ে আছে। ফাইনালে স্বাগতিক হয়েও উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় তাদের।

সেলেসাওদের কাছে যে ট্র্যাজেডির অন্য নাম মারাকানাজো। সেই হারে কেঁদে বুক ভাসিয়েছিলেন পেলের বাবা। তখন পেলে বাবার কাছে প্রতিজ্ঞা করে বলেছিলেন, ‘একদিন তোমার জন্য এই বিশ্বকাপ জিতে আনবো।’

এরপর ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ নেন ব্রাজিল কিংবদন্তী। সর্বকনিষ্ঠ কারও বিশ্বকাপ জয়ের এই রেকর্ড এখনো টিকে আছে।

ক্যান্সার আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পেলে তার নিজ দেশ সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯