বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মেসিকে প্রেসিডেন্ট হিসেবে চান আর্জেন্টিনার প্রায় অর্ধেক মানুষ

মেসিকে প্রেসিডেন্ট হিসেবে চান আর্জেন্টিনার প্রায় অর্ধেক মানুষ

অনুসন্ধান ডেস্ক: দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন সুপারস্টার লিওনেল মেসি। তার হাত ধরেই শিরোপা খরা ঘুচিয়েছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার সমাজবিজ্ঞানী হিওকোভের জরিপ বলছে, ৪৩ শতাংশের বেশি মানুষ সরাসরিই জানিয়েছেন মেসিকে তারা দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান।

আর ১৭.৫ শতাংশ মানুষ ‘হয়তো’ বলছেন। আগামী বছর হবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচন। এ নিয়েই জরিপ করেছেন হিওকোভও। মূলত অবস্থা বোঝার জন্যই জরিপে তিনি মেসির নাম দেন।

যেখানে বিশাল বড় ব্যবধানে জয়ী হয়েছেন লিওনেল মেসি। বর্তমান প্রেসিডেন্ট আলভার্তো ফার্নান্দেম, মাওরোসিও মার্কি, ক্রিস্তিয়ান কারচানেরের মতো রাজনীতিবিদদের পেছনে ফেলেছেন তিনি।

জরিপকারীর মতে মেসি বেশ স্পষ্ট ব্যবধানেই জিতবেন। যদিও কেবল আড়াই হাজার মানুষের ওপর করা হয়েছে এটি। তবে মেসির পর দ্বিতীয় হওয়া ডান পন্থী সংসদ সদস্য হাভিয়ের মিলেয়া পেয়েছেন কেবল ১২ শতাংশ ভোট। তার পরই আছেন ভাইস প্রেসিডেন্ট ক্রিস্তিয়ান কারচানের, ১১ শতাংশ ভোট নিয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯