বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভক্তদের হাতে আটক মেসি!

ভক্তদের হাতে আটক মেসি!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্বকাপ শেষে দেশে ফিরে বাড়ির বাইরে বেরুতে পারছেন না লিওনেল মেসি। সমর্থকরা ঘিরে ধরছেন তাকে। এবার ভাতিজির জন্মদিনের অনুষ্ঠানে যেতে গিয়েও ঘেরাও হয়ে গেলেন মেসি।

বর্তমানে রোজারিওতে নিজের বাড়িতেই রয়েছেন মেসি। আসলে বাড়িতেই থাকতে হচ্ছে তাকে। কেননা বিশ্বকাপ জয়ের পর এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও এখনও প্রতি দিনই ফুটবলপ্রেমীরা ভিড় করছেন তার বাড়ির সামনে।

ভক্তরা তাকে একবার দেখতে চাইছেন। তাকে সামনা সামনি অভিনন্দন জানাতে চাইছেন। সঙ্গে রয়েছে অটোগ্রাফ বা ছবি তোলার আবদারও।

এদিকে গত মঙ্গলবার ছিল মেসির ভাতিজির জন্মদিনের অনুষ্ঠান। ফুটবলের ব্যস্ততার জন্য বেশির ভাগ পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন না মেসি। তবে যেহেতু এখন অবসর কাটাচ্ছেন। তাই ভাতিজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হারাতে চাননি।

এই পর্যন্ত সব ঠিকই ছিল। বিপত্তি হল রাস্তায় বেরোতেই। মেসিকে দেখেই প্রচুর মানুষ তার গাড়ি ঘিরে ধরেন। মেসির বাড়ির সামনের রাস্তা এক রকম অবরুদ্ধ হয়ে যায়। সকলেই মেসি, মেসি বলে চিৎকার করতে থাকেন। ভক্তদের এই ভালবাসায় সমস্যা পড়েন আর্জেন্টিনার অধিনায়ক। গাড়ি নিয়ে বেশ কিছু ক্ষণ এগোতেই পারেননি তিনি।

মেসি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থামিয়ে দিতে হলেও মেসি অবশ্য বিরক্ত হননি। ভক্তদের উদ্দেশ্যে হাসি মুখেই হাত নাড়েন। ভক্তদের ভিড়ে তার আটকে পড়ার ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ জন্য তার অনুষ্ঠানে পৌঁছতে কিছুটা দেরি হয়।

বড় দিন এবং নতুন বছর পরিবারের সঙ্গে দেশে কাটানোর জন্য ক্লাব থেকে বাড়তি ছুটি নিয়েছেন মেসি। তাঁকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দিয়েছে প্যারিস সঁ জরমঁ কর্তৃপক্ষ। সম্ভবত ৩ জানুয়ারি তিনি দলের অনুশীলনে যোগ দেবেন। ক্লাবের হয়ে মাঠে নামতে আরও সপ্তাহ দুয়েক লাগতে পারে তাঁর। বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ তথা তাঁর ক্লাবের সতীর্থ কিলিয়ন এমবাপে অবশ্য দলের সঙ্গে নিয়মিত অনুশীলন শুরু করেছেন বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর থেকেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯