বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আবারও বিশ্বকাপ ফাইনালের দাবিতে পিটিশন!

আবারও বিশ্বকাপ ফাইনালের দাবিতে পিটিশন!

অনুসন্ধান ডেস্ক: কাতার বিশ্বকাপ ফাইনাল সন্তুষ্টি দিতে পারেনি ফ্রান্স ভক্তদের মনে। সেটাই স্বাভাবিক; কেননা টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৩(৪)-৩(২) ব্যবধানে হেরেছে তাদের দল।

তবে ফাইনাল আবারও মাঠে গড়ানোর দাবিতে পিটিশন জারি করেছেন তারা। তাতে সই করেছেন ২ লাখেরও বেশিমানুষ‘মেসঅপিনিয়নস’ নামে একটি অনলাইন প্লাটফর্মে পিটিশন খোলা হয়েছে।

পিটিশনটির নাম- ‘রেফারিকে পুরোপুরি কিনে নেওয়া হয়েছে, পেনাল্টি কখনোই ছিল না+দ্বিতীয় গোলের সময় ফাউল করা হয় এমবাপ্পেকে!!!! ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন। ’

পিটিশনটি ইতোমধ্যেই সর্বোচ্চ সই করা পিটিশনের সেরা ২০-এ জায়গা করে নিয়েছে। ৫ লাখ সই হয়ে গেলে এই পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া তিনটি পিটিশনের একটি হবে। সেই পেজে ইতিমধ্যে কমেন্টের বন্যা বয়ে গেছে। ‘রেফারি দুর্নীতিগ্রস্ত’, ‘রেফারি খুবই সন্দেহজনক ছিল’ এমন মন্তব্যে লিখেছেন অনেকেই।

আর্জেন্টিনার পাওয়া প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। ডি বক্সের ভেতর আনহেল দি মারিয়াকে ফেলে দেন উসমান দেম্বেলে। কিন্তু ফ্রান্স সমর্থকদের দাবি, দি মারিয়া পরে যাওয়ার পেছনে দেম্বেলের কোনো সংস্পর্শই ছিল না।

আরেকটি হলো আর্জেন্টিনার দ্বিতীয় গোলের আগে ফাউল করা হয়েছিল এমবাপ্পেকে। রেফারি তা এড়িয়ে যান। ভিএআর এখানে হস্তক্ষেপ না করায় আরও অবাক হন ফ্রান্স সমর্থকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯