বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
অবসর নয়, খেলা চালিয়ে যাবেন দি মারিয়া

অবসর নয়, খেলা চালিয়ে যাবেন দি মারিয়া

অনুসন্ধান ডেস্ক: কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার অন্যতম কারিগর আনহেল দি মারিয়া। ফাইনালে তিনি একটি গোলও করেন। তবে গত জুন মাসে বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানানো এই তারকা সিদ্ধান্ত থেকে সরে আসছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, ৩৪ বছর বয়সী এ উইঙ্গার তাঁর সিদ্ধান্ত পাল্টেছেন। ফলে লিওনেল মেসির পথেই হাঁটবেন তিনি। যেখানে আর্জেন্টাইন অধিনায়ক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন খেলতে চান বলে জানিয়েছিলেন।

আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যেতে চান দি মারিয়া এমনটি জানিয়ে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদক গাস্তন এদুল আরও বলেন, প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব এমনকি ২০২৪ কোপা আমেরিকার জন্যও তাকে পাওয়া যেতে পারে।

গাস্তন এদুল টুইটে জানান, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন আনহেল দি মারিয়া। কত দিন পর্যন্ত খেলবেন, তা নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন হিসেবে খেলাটা উপভোগ করতে চান তিনি।’

তবে এ বিষয়ে জুভেন্টাস তারকার কোনো মন্তব্য প্রকাশ করেনি তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯