বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মেসির গায়ের সেই ‘বিস্ত’ ১০ কোটি টাকায় কেনার প্রস্তাব

মেসির গায়ের সেই ‘বিস্ত’ ১০ কোটি টাকায় কেনার প্রস্তাব

অনুসন্ধান ডেস্ক: চ্যাম্পিয়ন দলের হয়ে শিরোপা হাতে নেওয়ার আগে লিওনেল মেসিকে কালো আলখাল্লা পরিয়ে দেন কাতারের আমির তামিম বিন হামাদ। কাতার সংস্কৃতিকে সাধারণত এ পোশাক পরেন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা।

 

বিশ্বকাপ জেতায় মেসিকে সম্মানের প্রতীক হিসেবে এমন পোশাক পরানো হয়। কাতারি ভাষায় এ পোশাকের নাম ‘বিস্ত’। দেশটিতে মূলত গুরুত্বপূর্ণ এবং ভিআইপিরা এ পোশাক পরে থাকেন। মেসির সেই বিস্ত কিনতে ১০ কোটি টাকা প্রস্তাব দিয়েছেন ওমানের এক সরকারি কর্মকর্তা।

আহমেদ আল-বারওয়ানি নামের ওই ব্যক্তি ওমানের শুরা কাউন্সিলের সদস্য। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, ‘আমার বন্ধু মেসি, ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ জেতায় আমি ওমান সালতানাত থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘আপনাকে আরব বিস্ত পরিয়ে কাতারের আমির তামিম আমাকে মুগ্ধ করেছেন। এই বিস্ত উদারতা ও প্রজ্ঞার প্রতীক। আমি ওই বিস্তের বিনিময়ে আপনাকে ১০ লাখ ডলার বা প্রায় ১০ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা অফার করছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯