বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালের বাঁশি বাজাবেন পোলিশ রেফারি

আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালের বাঁশি বাজাবেন পোলিশ রেফারি

অনুসন্ধান ডেস্ক: আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার রোববারের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিফা।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন ৪১ বছর বয়সী মার্চিনিয়াক।

শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন এই পোলিশ। ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশী পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ।

পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেলেন এক সময়ে শৌখিন ফুটবল খেলা ও ২০১১ সালে ফিফা রেফারির তালিকায় নাম লেখানো মার্চিনিয়াক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯