বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এমবাপের হাত থেকে শিরোপা কেড়ে নিতে হবে মেসিকে

এমবাপের হাত থেকে শিরোপা কেড়ে নিতে হবে মেসিকে

অনুসন্ধান ডেস্ক: ৩২ দলের বিশ্বকাপ নেমে এসেছে ২ দলে। শিরোপার দাবীদার এখন মাত্র ২টি দল। এক দলের সামনে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ আরেক দলের ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর সুযোগ।

শক্তিমত্তা কিংবা অভিজ্ঞতা, কোনোটাতেই কেউ কারো চেয়ে কম না। তবে হারতে তো কাউকে হবেই। সবার বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই এখানে। সুপার সানডে অর্থাৎ রবিবার (১৮ ডিসেম্বর) কাতারের ঐতিহ্যবাহী লুসাইল স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে কোটি কোটি চোখ। সেই চোখের কেউ কেউ চাইবে শিরোপা উঠুক মেসির হাতে, আর কেউবা চাইবে শিরোপার মালিকানা পরিবর্তন না হোক।

কাতার বিশ্বকাপের সবচেয়ে চমক দেখানো দল মরক্কোর জয়রথ থামিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।বুধবার (১৪ ডিসেম্বর) দোহার আল বায়েত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ২-০ গোলে হেরে সেমিতে বিদায় নিয়েছে রূপকথার গল্প লেখা মরক্কো।

লুসাইলের মাঠে সেদিন দুই দেশের খেলা হবে না। খেলা হবে আবেগের, খেলা হবে প্রাপ্তির। ফুটবল বিশ্বের অন্যতম বিস্ময় লিওনেল মেসি সব বড় ট্রফি জিতেছেন। কী নেই তার শোকেজে? শুধু একটা বিশ্বকাপ শিরোপা। সেই অপূর্ণ পাত্র পূরণ করতে যেন মরিয়া হয়েই খেলছেন মেসি।

তার নাগাল পাচ্ছেন না কেউই। সেই সঙ্গে সতীর্থ হিসেবে ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলাভেরাজরা দিয়ে যাচ্ছেন যোগ্য সঙ্গ। ফলে বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখতেই পারেন লা আলবাসিলেস্তারা।

অন্যদিকে গতিময় ফুটবল খেলে টানা দ্বিতীয়বার ফাইনালে ফরাসীরা। বল পেলেই নিয়ে যাও, গোলে শট নাও। এই যেন ইউরোপীয় ফুটবলের ওপেন সিক্রেট- ধরো, দৌঁড়াও কিক করো। পুরো টুর্নামেন্টে তিউনিশিয়ার কাছে পরাস্ত হয়েছে ফ্রান্স। এমবাপে আর জিরুদরা আছেন দুর্দান্ত ফর্মে। গতি আর ফর্ম নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯