বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
লুসাইল স্টেডিয়ামের ৮ তলা থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

লুসাইল স্টেডিয়ামের ৮ তলা থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: কাতার বিশ্বকাপে উন্মাদনার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এবারের আসর শুরুর পর থেকে বেশ কয়েকজন শ্রমিক ও সাংবাদিকের মৃত্যুর খবর আসে। এবার সেই তালিকায় যোগ হলেন কেনিয়ার এক ব্যক্তি। লুসাইল স্টেডিয়ামের নিরপত্তা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।

লোকটির পরিবার জানায়, দায়িত্ব পালনের সময় আট তলা থেকে পড়ে যান তিনি। এরপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তিন দিন ইনটেনসিভ কেয়ারে মৃত্যুর সঙ্গে লড়তে থাকেন। শেষ পর্যন্ত আর পারেননি।

বুধবার কাতার বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগ্যাসি’ জানায়, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, তিন দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পর, মেডিকেল টিমের প্রচেষ্টা সত্ত্বেও, ১৩ ডিসেম্বর মঙ্গলবার তিনি হাসপাতালে মারা যান। ’

এদিকে এবারের আসরের আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ‘জরুরি ও গুরুতর’ বিষয় হিসেবে তদন্ত শুরু করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯