বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মেসিকে হলুদ কার্ড দেওয়া রেফারিকে ‘লাল কার্ড’

মেসিকে হলুদ কার্ড দেওয়া রেফারিকে ‘লাল কার্ড’

অনুসন্ধান ডেস্ক: কাতার বিশ্বকাপের বিতর্কিত রেফারি আন্তোনিও মাতেও লাহোজকে বিদায় করে দিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। হলুদ কার্ড দেওয়াকে প্রায় প্রতিযোগিতার পর্যায়ে নিয়ে গেছিলেন রেফারি লাহোজ।

সেদিন আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে মনে হয় কেবল দর্শকেরাই হলুদ কার্ড পেতে বাকি ছিলেন। সুযোগ থাকলে সেটিও হয়তো দেখাতেন লাহোজ।

তবে সমালোচিত এই রেফারিকে এবার স্বয়ং ফিফা ‘লাল কার্ড’ দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিল। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, কাতার বিশ্বকাপে স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ আর কোনো ম্যাচ পরিচালনা করবেন না।

তাতে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। কোয়ার্টার ফাইনালের ম্যাচে এই রেফারি ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন।এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড।

কার্ড পেয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও তার সহকারীও। এদিন হলুদ কার্ড দেখেছিলেন মেসিও। নেদারল্যান্ডস দেখেছিল ৮টি হলুদ কার্ড।

এর মধ্যে শেষ মুহূর্তে দেনজেল দামফ্রিজ দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল। খেলা শেষে এতে চটে গিয়েছিলেন তারকা লিওনেল মেসিও। সংবাদমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছিলেন।

মেসি বলেছিলেন, ‘ফিফার উচিত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দক্ষ রেফারি রাখা। এ ধরনের রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া ঠিক না।’ মেসির এমন বক্তব্যের পরেই ফিফা সিদ্ধান্ত নিয়েছে, কাতার বিশ্বকাপের আর কোনো ম্যাচ তিনি পরিচালনা করবেন না।

এদিকে আগামী ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। সেই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ৪৭ বছর বয়সী অরসাতো। এর ফলে স্বস্তি ফিরে এসেছে আর্জেন্টিনা শিবিরে

আ/ মাহাদী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯